Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 6:26 pm

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও-গুলশান লিংক রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার পরপর কয়েকশ নেতাকর্মী তেজগাঁও লিংকরোডে জড়ো হয়ে মিছিল শুরু করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ মিছিল থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিল হয়েছে । তবে কারা মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত শনিবার (১৩ জুন) সকাল ৭টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় অভিযান চালিয়ে সংগঠনটির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের

নবগঠিত এসএমসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বুকের যন্ত্রণা ও চোখের জলে বিচার চাইলেন জুলাইয়ে শহীদ স্বজনরা

ড. ইউনূস সরকারের ১ বছরে সেবা খাতে ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন: টিআইবি

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ: সড়কমন্ত্রী