Daily Samadhan
Monday , 29 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ / ৩০ দলের চেয়ে মেসির গোল বেশি!

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 29, 2026 1:42 pm

নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন তিনি। ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেন চিরতরুণ। অবিশ্বাস্য ফর্মে থাকা মেসি গ্রুপ পর্ব শেষে গড়েছেন অনেক রেকর্ড। পরিসংখ্যান বলছে, এবারের গ্রুপ পর্বে ৩০টি দলের চেয়ে তার একার গোল বেশি!

৩৯ বছর বয়সেও জাদু দেখিয়ে চলেছেন মেসি। এবারের গ্রুপ পর্বের ৩ ম্যাচে তার গোল ৬টি। তিনি একাই টুর্নামেন্টের ৩০টি জাতীয় দলের চেয়ে বেশি গোল করেছেন, যা ৪৮টি দলের অর্ধেকেরও বেশি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মেসির চেয়ে কম গোল করা দলগুলোর অন্যতম শিরোপার দাবিদার স্পেন, পর্তুগাল, কলম্বিয়া!

আর্জেন্টাইন এই অধিনায়ক আলজেরিয়ার বিপক্ষে ৩টি, অস্ট্রিয়ার সঙ্গে ২টি এবং জর্ডানের সঙ্গে করেন ১ গোল। জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে বদলি হিসেবে নেমেও অসাধারণ ফ্রি-কিক থেকে করেন গোলটি।

এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন। বিশ্বকাপে তার মোট গোল ১৯টি। তিনি পেছনে ফেলেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড।

এই বিশ্বকাপে মেসির চেয়ে কম গোল করা দলগুলো-
• মিসর (৫ গোল)
• স্পেন (৫)
• বসনিয়া (৫)
• ক্রোয়েশিয়া (৫)
• আলজেরিয়া (৫)
• নিউজিল্যান্ড (৪)
• কলম্বিয়া (৪)
• ডিআর কঙ্গো (৪)
• আইভরি কোস্ট (৪)
• তুরস্ক (৩)
• জর্ডান (৩)
• উরুগুয়ে (৩)
• ইরান (৩)
• ইকুয়েডর (২)
• অস্ট্রেলিয়া (২)
• কেপ ভার্দে (২)
• দক্ষিণ আফ্রিকা (২)
• উজবেকিস্তান (২)
• হাইতি (২)
• কাতার (২)
• ঘানা (২)
• তিউনিসিয়া (২)
• দক্ষিণ কোরিয়া (২)
• চেক প্রজাতন্ত্র (২)
• প্যারাগুয়ে (২)
• সৌদি আরব (১)
• ইরাক (১)
• স্কটল্যান্ড (১)
• কুরাসাও (১)
• পানামা (০)

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ৭

বাসাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৪৮৭ অপরাধী গ্রেফতার, সবচেয়ে বেশি মিরপুরে