Daily Samadhan
Thursday , 16 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৪৮৭ অপরাধী গ্রেফতার, সবচেয়ে বেশি মিরপুরে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 16, 2026 5:57 pm

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক টিম। এ সময় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৮৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মিরপুর এলাকা থেকে সর্বোচ্চ ১০৫ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৭ জন, ওয়ারী বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১০৫ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ ও ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল

কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা

এইচআইভি প্রতিরোধে মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই : দীনেশ ত্রিবেদী

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি