Daily Samadhan
Monday , 29 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 29, 2026 6:41 pm

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ ছাড়া আর কিছুই নয়। সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ‘সত্যিই যদি সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।’

তিনি জানান, জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদারসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা বলেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এরপর থেকে সে দেশেই রয়েছেন তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসক অনুপস্থিত থাকলে ব্যবস্থা, বেসরকারি হাসপাতালের ওপর কড়াকড়ি

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

রাউজানে সমাজ সংস্কার ও মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

রিয়াদ বিমানবন্দরের ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

৩০ দিনের মধ্যে বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আরব আমিরাতের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমরা কোনো পক্ষের দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানীর ৭ পয়েন্টে বিজিবি মোতায়েন