Daily Samadhan
Wednesday , 1 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের পূর্বাভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 2:21 pm

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটি হলে দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১ জুলাই) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, লঘুচাপ সৃষ্টি হলে এর সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে। এখন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, লঘুচাপের ফলে সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত : জামায়াতের প্রত্যাশা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ২জনকে অর্থদন্ড

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ৫ দিনব্যাপী কর্মসূচি

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ

মন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টা পথে,মামলা

সামরিক মর্যাদায় জানাজা-দাফন ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

শিল্পী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন