Daily Samadhan
Thursday , 25 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ২জনকে অর্থদন্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 25, 2026 7:25 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর -১৩ বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। অভিযান পরিচালনার সময় বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ তার সদস্যদের নিয়ে ৬ জন দালালকে আটক করেন ।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ২ জনকে একমাস ও ২ জনকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২ জনকে অর্থদন্ড প্রদান করেন। এরমধ্যে একেক জন দশ টাকা করে । বিআরটিএ এর ভ্রমমাণ আদালত অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, মো. আশরাফুল ইসলাম বাবু (২২), তার বাবার নাম মো. জব্বার হোসেন, বাসা মিরপুর-১৩ ঢাকা । মো. আকতার সরদার, তার বাবার নাম মো. আবুল কাশেম, নড়িয়া,শরীয়তপুর। মোহাম্মদ তুহিন (৩৪), তার বাবার নাম মোহাম্মদ এনায়েত খান, মিরপুর -২ ।
মোহাম্মদ রিপন (২৮), তার বাবার নাম কাঞ্চন আলী শিকদার, মিরপুর-১৩, ঢাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ বিষয়ে আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ জানান, দালাল ও প্রতারকদের বিরুদ্ধে স্যারের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

রাউজানে পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু গ্রেপ্তার

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন আর নেই

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই, ভোটের দিনই গেজেট: সিইসি

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার

রামিসা হত্যাকাণ্ডের ৫৪ দিন: রায় কার্যকরের অপেক্ষায় পরিবার এবং জনগণের প্রশ্ন আর কতদিন