Daily Samadhan
Thursday , 2 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 2, 2026 7:58 pm

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) এ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও, ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে বা সরকারিভাবে সমন্বয় করা হলে সরকারি চাকরিজীবীরা একটানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে। তবে জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি সেবাগুলো স্বাভাবিকভাবেই চালু থাকবে। ছুটির সময় বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যথারীতি দায়িত্ব পালন করতে হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটিকালীন কার্যক্রম সম্পর্কে পৃথক নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে উচ্চ ও নিম্ন আদালতের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রতি বছরই অনেক চাকরিজীবী পরিবার নিয়ে ভ্রমণ বা ব্যক্তিগত কাজের পরিকল্পনা করেন।

এবারও টানা চার দিনের ছুটির সম্ভাবনায় তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটির চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, ১ আগস্ট থেকে কার্যকর

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

চলতি বছরেই প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি সইয়ের পর ট্রাম্প বললেন, ‘যুদ্ধ ফের শুরু হতে পারে’

দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে

শাহ এমদাদীয়ার আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা “কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য”

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী

ড্র করে জটিল সমীকরণে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি,দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজারে বিজিবির পৃথক পৃথক অভিযানে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী আটক