
২০২৫-২৬ অর্থবছরের পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় নাসিরনগর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বোরো ও আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ, প্রয়োজনীয় সার, বিভিন্ন প্রজাতির ফলজ চারাগাছ এবং হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, নাসিরনগর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সমন্বয় ও সহযোগিতায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম এ হান্নান এমপি ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
এছাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, সুবিধা ভোগীসহ জনপ্রতিনিধিরা।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং টেকসই কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। পরে প্রধান অতিথি উপকারভোগী কৃষকদের হাতে বীজ, সার, ফলজ চারাগাছ ও নগদ সহায়তা তুলে দেন।


















