Daily Samadhan
Friday , 3 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 3, 2026 5:31 pm

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরের দিকে চালানো এই হামলায় আরও অন্তত ৯১ জন গুরুতর আহত হয়েছেন এবং প্রায় ১৩০টি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চলতি বছরে রাজধানীর ওপর চালানো সবচেয়ে বড় আক্রমণ।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর টাকাচেঙ্কো জানিয়েছেন যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যুর পর নিহতের সংখ্যা ২৭ জনে পৌঁছায়। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কিয়েভের দিনিপ্রো নদীর বাম তীরের একটি পূর্বাঞ্চলীয় শহরতলী থেকেই পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যেখানে এখনও আটজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। হামলার ভয়াবহতা বিবেচনা করে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো আজ পুরো কিয়েভ জুড়ে অফিশিয়াল শোক দিবস ঘোষণা করেছেন।

এই বিধ্বংসী হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন এবং কিয়েভের একটি অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া নয় তলা আবাসিক ভবন পরিদর্শন করেন। তিনি এই ব্যাপক প্রাণহানির জন্য পশ্চিমা মিত্রদের সময়মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ না করাকে দায়ী করে বলেন যে অংশীদারেরা যদি তাদের প্রতিশ্রুতি সময়মতো রক্ষা করতো তবে আজ আরও অনেক জীবন ও ঘরবাড়ি বাঁচানো সম্ভব হতো।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে রাশিয়া রাতভর ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং রেকর্ডসংখ্যক ৪৯৬টি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত স্বীকার করেছেন যে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অস্বাভাবিক বেশি ছিল এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতি থাকায় এগুলোকে প্রতিহত করার হার ছিল অত্যন্ত কম।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের এই হামলা মূলত কিয়েভের সামরিক অবকাঠামো, জ্বালানি কেন্দ্র এবং বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল, যা ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিশোধ।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না

প্রাণঘাতী হাম-ডেঙ্গুর থাবায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তৈরি হবে দেশেই, কারখানা উদ্বোধন

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ

আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

শিক্ষা বিস্তার ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র (রহঃ) অগ্রগামী ছিলেন,হাজারো ভক্তের উপস্থিতিতে দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১৮তম ওরশ শরীফ সম্পন্ন