Daily Samadhan
Friday , 22 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 22, 2026 11:23 pm

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

শুক্রবার (২২ মে) সকাল ১১টার পর থেকে পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে সাধারণ মানুষ জড়ো হতে থাকে। পরে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে লোকজন উপস্থিত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রামিসাদের বাসার সামনের গলিতে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। অনেকের হাতে ছিল ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’, ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড। এসময় তারা নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত নারীরা বলেন, আমরা নিজের সন্তানদের নিয়েই এখন আতঙ্কে আছি। একটা শিশুকে এত নির্মমভাবে হত্যা কোনো মানুষ করতে পারে না।

এদিকে, রামিসাকে বৃহস্পতিবার (২১ মে) রাতে সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ শুক্রবার (২২ মে) মুন্সীগঞ্জের সিরাজদিখানে রামিসার কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসা থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। পরে পাশের ফ্ল্যাটের সোহেল রানার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করেন। সোহেলকে ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পিছিয়ে পড়েও শেষ মুহুর্তের গোলে জাপানকে বিদায় করে শেষ ষোলোতে ব্রাজিল

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

প্রশাসককে সঙ্গে নিয়ে ঢাকার হালচাল দেখলেন প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

মিরপুর-১ ও ১০: কোথাও স্বস্তি, কোথাও দখলের রাজত্ব!

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনকে বহিষ্কার করল জামায়াত