Daily Samadhan
Saturday , 4 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

প্রতিবেদক
জেলা প্রতিনিধি
July 4, 2026 11:48 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক, আমরা বাস্তবায়ন করব। যার মধ্য দিয়ে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাটের গণজাগরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা যেমন ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন করেছেন, সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন,যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ এই পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তা অববাহিকার মানুষ নতুন জীবন ফিরে পাবে।’
তিনি বলেন, ‘আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের ১৩টি সামাজিক অপরাধের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন, তা শুধু এ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, ‘আলোকিত লালমনিরহাট’-এর এই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও জুয়াকে ‘না’ বলবে এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’

​দীর্ঘ ১৫-১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রামের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। অনেক মামলা-মোকদ্দমা হয়েছে, অনেক প্রাণ ঝরে গেছে; কিন্তু আমরা মাথা নিচু করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি।’তিনি আরও বলেন, ‘আজকে আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, যা নতুন বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, যিনি আপসহীন নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেছেন। তবে আমরা এখন নতুন এক নেতাকে পেয়েছি, যিনি আমাদের শুধু স্বপ্নই দেখাচ্ছেন না, বরং নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনাও দিচ্ছেন।’

​বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকারের খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা প্রদান এবং নারীর ক্ষমতায়নের মতো কর্মসূচিগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়তে চাই।’

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসা করে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের যে কয়েকজন দূরদর্শী নেতা সমাজকে বদলে দিতে চান, তাদের মধ্যে আসাদুল হাবিব দুলু অন্যতম। তিনি শুধু একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য বা মন্ত্রী নন; তিনি একজন সমাজ সংস্কারক। মাদকের আগ্রাসনে আজ আমাদের সমাজ ও যুবসমাজ যখন পরাজিত হচ্ছে, তখন এর প্রতিরোধ গড়ে তুলতে দুলু জনগণকে সঙ্গে নিয়ে যে কাজ শুরু করেছেন, আমাদের সবাইকে সেভাবেই কাজ করতে হবে।

​অনুষ্ঠানে ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান -এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ দিনাজপুর ও লালমনিরহাটের কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন।

পরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পেরে সপরিবারে নিখোঁজ ব্যবসায়ী!

দীর্ঘ আট বছর পর ঢামেক ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি রায়হান আহ্বায়ক ও মিশকাত সদস্য সচিব

উত্তর বাইশপুর বিএসএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন

প্রতারক নারীদের ফাঁদে রাশিয়ান সেনাসদস্যরা

ন্যায্য অধিকার না দিলে চুপ থাকব না: জামায়াত আমির

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৭০

বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন