Daily Samadhan
Wednesday , 5 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারক নারীদের ফাঁদে রাশিয়ান সেনাসদস্যরা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 5, 2026 1:52 pm

ইউক্রেন যুদ্ধে নিহত সেনা সদস্যদের সরকারি ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নিতে রাশিয়া জুড়ে গড়ে উঠেছে এক প্রতারক চক্র। নতুন নিয়োগপ্রাপ্ত ও বয়সে জ্যেষ্ঠ সৈন্যদের কৌশলে বিয়ে করে, তাদের মৃত্যুর পর রাষ্ট্রের দেওয়া বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক নারীরা।

আন্তর্জাতিক গণমাধ্যম ও রুশ কর্মকর্তাদের সূত্রে এ প্রতারকদের ‘কালো বিধবা’ বা ‘ব্ল্যাক উইডো’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রুশ সরকারের নিয়ম অনুযায়ী, যুদ্ধে কোনো সেনা প্রাণ হারালে তার নিকটাত্মীয় বা স্ত্রী এককালীন অন্তত ৫০ লাখ রুবল (প্রায় ৬৪ হাজার মার্কিন ডলার) ক্ষতিপূরণ পান। কিন্তু এ অর্থই এখন গৃহহীন, অনাথ বা একাকী সৈন্যদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন
অভিযোগ উঠেছে, যুদ্ধে যাওয়ার ঠিক আগে কিংবা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার মুহূর্তে এসব সেনা সদস্যকে প্রতারণার জালে বিয়ে করেন প্রতারক চক্রের সদস্যরা। পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে সৈন্যটির মৃত্যু হলে আইনি উত্তরাধিকারী হিসেবে কোটি কোটি রুবল হাতাচ্ছেন তারা, আর বঞ্চিত হচ্ছেন নিহতদের প্রকৃত স্বজনেরা।
সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া এমন একাধিক ঘটনা গড়িয়েছে দেশটির আদালত পর্যন্ত।

২০২৫ সালে একটি সামরিক হাসপাতালের এক নার্সকে পাঁচজন আহত সেনাকে প্রলুব্ধ করে বিয়ের পর তাদের মৃত্যুর ক্ষতিপূরণ হাতিয়ে নেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়।

অন্য এক ঘটনায়, রিয়াজানের তরুণ সেনা গেওর্গি কস্তিরকো স্বল্প পরিচয়ে বিয়ে করার কিছুদিন পরেই যুদ্ধে প্রাণ হারান। তার নতুন স্ত্রী ক্ষতিপূরণের পুরো অর্থ দাবি করলেও, পরিবারের আইনি লড়াইয়ের পর আদালত ওই নারীর নিকটাত্মীয়ের মর্যাদা বাতিল করেন।

এ কেলেঙ্কারিতে রুশ সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার তথ্যও সামনে এসেছে।

অভিযোগ রয়েছে, তারা অনাথ সেনাদের ভুয়া বিয়ের ব্যবস্থা করতেন এবং তাদের জেনেশুনে অতি-ঝুঁকিপূর্ণ সম্মুখ সমরে পাঠাতেন, যাতে তাদের মৃত্যুর পর ক্ষতিপূরণের অর্থ ভাগাভাগি করে নেওয়া যায়।

যুদ্ধের ডামাডোলে রাশিয়ার অর্থনীতি, মানবিকসংকট এবং জনজীবনে যখন ক্ষতের সৃষ্টি হচ্ছে, তখন এই ব্ল্যাক উইডো চক্র ক্ষোভের জন্ম দিয়েছে। দেশটির আইনপ্রণেতারা এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করে অসাধু চক্রগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং শহিদ পরিবারের সুরক্ষা নিশ্চিতে সোচ্চার হচ্ছেন। সূত্র: সিএনএন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই ৭৭ দেশের ওয়াকআউট

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

ঢাকায় ৩ হাজার পীর-মাশায়েখের সম্মেলনে সুফিপন্থীদের ঐক্যের ডাক

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করতে চান না মারিয়া মান্দা

ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা: ইউরোপের ১২ দেশের সমর্থন

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালো ঢাবি শিক্ষার্থীরা

নাগরিকদের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, জানতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা