Daily Samadhan
Saturday , 30 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 30, 2026 5:20 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন (৩১) নামে এক বিধবা পাঁচ সন্তানের জননীর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আমেনা খাতুন উপজেলার একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী। প্রায় চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়ের জননী। তার বাবার নাম মো. খালেক।

আমেনা খাতুন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী মোঃ জালালের (২০) সঙ্গে দীর্ঘ চার বছর ধরে আমেনার প্রেমের সম্পর্ক ছিল। জালাল মোঃ সিদ্দিক আলীর ছেলে। তবে প্রায় এক বছর আগে জালাল পাশের গ্রামের সোনিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন। এরপর থেকেই তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে প্রেমিক জালালের বাড়িতে গিয়ে ঘরের দরজার সামনে সবজি ক্ষেতে ব্যবহৃত পোকা মারার বিষ ‘সাইপারমেথ্রিন ১০ ইসি’ পান করেন আমেনা খাতুন। পরে অসুস্থ অবস্থায় জালালের দুলাভাই শিপন মিয়া ও তার বোন ফারজানা পারভীন তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক নারী আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন বলে জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সাভারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, ছুরিকাঘাতে আহত ৪

ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

জঙ্গল সলিমপুরকে আর আস্তানা হতে দেওয়া হবে না:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে: আইনমন্ত্রী

ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত

অধিকার’র আলোচনা সভায় বক্তারা,বাহিনীই যদি দায় স্বীকার না করে,গুমের তদন্ত করবে কে?

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী