Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 14, 2026 6:09 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায়  গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
‎আজ রবিবার ১৪ জুন দুপুরে নাসিরনগর থানার পুলিশ বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে নির্মল চৌধুরীকে গ্রেফতার করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত নির্মল চৌধুরী (৪০) উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক  এবং কার্যক্রম  নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি  ছিলেন।
‎তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাসিরনগর থানার  মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের এজাহারভুক্ত আসামী।
‎

উল্লেখ্য , গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার পলাতক এজাহার ভুক্ত ওই মামলার ১৫ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী ছিলেন ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মাদক-দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই, ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া দিতে চাই : আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-৪

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশিদের দুই দিনের রিমান্ড