Daily Samadhan
Thursday , 9 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের নাম-ছবি-পদবি ব্যবহার করে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 9, 2026 9:36 am

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। বুধবার (৮ জুলাই) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পুলিশের কোনো কোনো কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বার্তায় আরও জানানো হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও উল্লেখ করা হয়, একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই-বাছাই না করে পোস্ট, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকা।

বাংলাদেশ পুলিশ বলেছে, সংস্থাটি নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সচেতনতা, সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি স্থায়ী কমিটির নতুন চার সদস্য

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে; অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা- স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ যাচাইয়ে দুদকের কমিটি গঠন

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে : প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৭৫, নিখোঁজ তিন হাজার