Daily Samadhan
Sunday , 6 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ যাচাইয়ে দুদকের কমিটি গঠন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 6, 2026 6:34 pm

সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) আজিজ আহমেদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধান কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে উপপরিচালক মো. জাকারিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‎
‎জারিকরা আদেশে বলা হয়, সাবেক এই সেনাপ্রধানের দাখিল করা সম্পদ বিবরণী নিবিড়ভাবে পরীক্ষা এবং এ সংক্রান্ত সামগ্রিক অনুসন্ধানের কাজ তদারকির জন্য একজন পরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। সেসঙ্গে আইন ও বিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন।
‎
‎দুদক সূত্র জানায়, আজিজ আহমেদের জমা দেওয়া ২৩ পাতার পূরণকৃত মূল সম্পদ বিবরণী এবং ৩ পাতার অপূরণকৃত অংশসহ মোট ৩১ পাতার নথিপত্র বর্তমানে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদি ও প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে সংস্থাটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ এখনও মেসিদের বুকে

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

দক্ষিণ রাউজানে অষ্টম বছরে শাপলা সংঘের দুর্গোৎসব, ডিজিটাল থিমে মুগ্ধ দর্শনার্থীরা

চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যুতে একটি বাসে আগুন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান আদালতের দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

তথ্য-প্রযুক্তি ‘২০৩০ সালেই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে এআই

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ