Daily Samadhan
Thursday , 9 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেই বিএমইটির পরিচালক মাসুদ রানাকে সরিয়ে দিয়েছেন ডিজি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 9, 2026 8:52 pm

নানা কৌশলে অনিয়ম, দূর্নীতি আর ঘুস বানিজ্য চালিয়ে শত কোটি টাকারও বেশী অবৈধ সম্পদ অর্জনকারী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশাসন) মাসুদ রানাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার এই বদলীতে হাতেগোনা কতিপয় কর্মকর্তা কর্মচারী মনে কষ্ট পেলেও অধিকাংশ কর্মকর্তা (সারাদেশের টিটিসি) ও ঠিকাদাররা খুব খুশী হয়েছেন।
গত সপ্তাহে এক অফিস আদেশে তাকে বদলী করে দেয়া হয়েছে পরিচালক (কর্মসংস্থান) পদে। বুধবার থেকেই তিনি নতুন পদে অফিস করছেন।

বিএমইটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মাসুদরানা ছিলেন একজন পরিসংখ্যান কর্মকর্তা। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ্বাসের নাম ব্যবহার করে দুর্নীতি, লুটপাটের সাথে সাথে নিজের পদবী বাগিয়ে নেন। পরিসংখ্যান কর্মকর্তা থেকে সহকারী পরিচালক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরপর নতুন করে বিএমইটির কোটায় পরিচালক পদ সৃষ্টি করে সিনিয়র ল্যাং করে ওই পদে তিনি নিজেই বসে পড়েন। এরপর থেকেই রিক্রুটিং এজেন্সীর নতুন লাইসেন্স দেয়ার নাম করে প্রত্যকের কাছে এক লাখ টাকা, তদন্তের নামে তদন্ত, পরবর্তীতে বর্হিগমন পরিচালকের দায়িত্ব পালনের সময় বিদেশে ভুয়া ভিসার বিপরীতে হাজার হাজার বর্হিগমন ছাড়পত্র দেয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এরপর ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর মাসুদরানা ভোল পাল্টাতে শুরু করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা হলেও এখন তিনি কট্টর বিএনপি বা সরকার দলীয় সাজার চেষ্টা করছেন। ইতিমধ্যে তারনামে বেনামে অর্জিত সম্পদের বিস্তারিত উল্লেখ করে দূর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ জমা পড়েছে। তার ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি মন্ত্রনালয়ের কঠোর নজরদারীর মধ্য রয়েছেন তিনি।

এদিকে ওই অফিসে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা জানান, মাসুদ রানার দুর্নীতি, অপকর্ম ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সংবাদ প্রতিদিনের আলো, টুডে -সময় সংবাদ, প্রতিদিনের খবর টোয়েন্টিফোর ডটকম ও আলোকিত একুশের সংবাদ এইসব নিউজ পোর্টালে নিউজ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে মাসুদ রানাকে সরিয়ে দিয়েছেন ডিজি ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান

অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার 

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল

যুক্তরাষ্ট্রের এমকিউ–১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

শাপলা চত্বর ট্র্যাজেডি: তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার রুপা-বাবুর

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

বাসাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২