Daily Samadhan
Saturday , 6 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 6, 2026 9:47 am

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের নতুন আসরের। বৈশ্বিক এই আসর শুরুর আগে একটি বড় স্বীকৃতি পেলেন স্পেন ও বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। ২০২৫-২৬ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

বার্সেলোনার লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ইয়ামাল। পুরো মৌসুমে তিনি ১৬টি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছেন। লা লিগায় বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই তরুণ স্ট্রাইকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ইয়ামাল এমন একজন খেলোয়াড়, যাকে থামাতে প্রতিপক্ষ রক্ষণভাগকে বিশেষ প্রস্তুতি নিতে হয়। ১৬ গোল ও ১১ অ্যাসিস্টের পাশাপাশি গোল তৈরির ক্ষেত্রেও তার প্রভাব ছিল অসাধারণ। লা লিগায় আর কোনো খেলোয়াড় এত বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে মৌসুমজুড়ে চোটও পিছু ছাড়েনি ইয়ামালের। কুঁচকির সমস্যায় একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। মৌসুমের শেষ ছয় ম্যাচও খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার গ্রেপ্তার-১

দীপু মনির স্বামী আর নেই

মায়েদের হাতেই শিশুর পুষ্টি, শিগগিরই শুরু রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

রাজধানীতে বিপুল সংখ্যক ‘সেক্স টয়’ জব্দসহ গ্রেপ্তার আট

২৪ ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরী

দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় অনুমোদন

বিআরটিএতে জরিমানা ছাড়া সব কাজ হালনাগাদ করতে পারবেন আগামী ২৯ অক্টোবর মধ্যে

জুলাই স্মৃতি জাদুঘরে সামনে ককটেল বিস্ফোরণে আহত সিএনজি চালক