Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 13, 2026 5:45 pm

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হচ্ছে। তবে বন্যাকবলিত অঞ্চলে এখনও কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে এক প্রশ্নের জাবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে হাসপাতাল পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

ইসরায়েলি নাগরিক পেলেই বহিষ্কার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে আপিল, শুনানি ১৭ নভেম্বর

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

ইভটিজিং, নারী হেনস্তা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি ড. কেরামত আলীর

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক-২

বীরগঞ্জের মেধাবী শিক্ষার্থী মনিরার স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা