Daily Samadhan
Saturday , 5 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
September 5, 2026 2:58 pm

[09-05, 1:48 p.m.] Jouranalist Azizun hakim(সম্পাদক ও প্রকাশক):  চীনের মকিতে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বড় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। এর পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। তারা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জোড়া গোল করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ম্যাচের চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করেন। অধিনায়কের এই জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

রৌমারীতে ফ্যামিলি কার্ড খানা জরিপ তথ্য ভান্ডার ২০২৬

সিসিটিভি ক্যামেরা নিয়ে স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ

আবাহনীর প্রথম অধিনায়ক ও হকি কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যু

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত : জামায়াতের প্রত্যাশা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে