Daily Samadhan
Tuesday , 14 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 14, 2026 2:08 pm

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে শ্রমিকরা।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ডিসির তত্ত্বাবধানে সংগঠনটির কমিটি সংকটের সমাধান না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেকে রাজশাহীর নওদা পাড়া, শিরোইল বাস টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যায়নি।

এতে ঢাকাসহ দেশের বিভিন্ন পথের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্টদের সূত্র মতে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন গত ১২ মে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেওয়ায় শ্রমিকদের একাংশ আন্দোলন শুরু করেন এবং সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন।

এসময়ে সংঘর্ষ এবং ধাওয়া পালটা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে জেলা প্রশাসক সংগঠনটির দায়িত্ব নেন। কমিটি গঠনের জন্য জেলা প্রশাসক অফিসে সোমবার দিনভর নানা নাটকীয়তা শেষে সমাধান মেলেনি। সম্ভব হয়নি নির্বাচনের সময়সূচি ঘোষণা করার। ফলে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে শ্রমিক নেতা লিটন বলেন, ‘পাখি গ্রুপের একটি চক্রের হাতে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি তুলে দেওয়া হচ্ছিল। আমরা বাধা দিলে মালিক পক্ষের ওই চক্রের ব্যক্তিকে বাদ দেওয়া হয় কিন্তু কোনো আয় ব্যয়ের হিসাব দিতে রাজি নন তারা। আমরা ওয়াকআউট করেছি। অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন না দেওয়া পর্যন্ত কর্ম বিরতি চলবে।’

কাজী শহিদুল ইসলাম বলেন, ‘মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। আমরা এ সমস্যার সমাধানে তাদেরকে ডেকেছিলাম। কিন্তু তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তা সম্ভব হয়নি।’

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ফুরিয়ে যায়নি পিএসজির খিদে, গিলে খাবে আর্সেনালকে

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান

ইউরোপ সেরার মহালড়াই,পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের ঐতিহাসিক প্রতিশোধ, মুকুট কার হাতে?

তামাক ও ধূমপান রোধে কঠোর আইন প্রয়োগের তাগিদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নে দীর্ঘমেয়াদি কমিটির অনুমোদন

ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী

বড় রদবদল পুলিশে

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

ঢামেকে আহত ডা.আসাদুর রহমানকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী