Daily Samadhan
Thursday , 27 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

প্রতিবেদক
জামালপুর প্রতিনিধি
August 27, 2026 10:01 am

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মো. রিপন (৩৫), চর আমখাওয়া ইউনিয়নের টুককারচর এলাকার ওয়াজ উদ্দিন মন্ডল (৫৫), পূর্ব মিয়াপাড়ার মিতালী বাজার এলাকার মো. বাবু মিয়া (২৭) এবং মিতালী বাজার এলাকার মো. আল রাব্বি (২৩)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ ও জব্দ করা মাদকের ভিত্তিতে সাজা দেওয়া হয়।

রিপনের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ওয়াজ উদ্দিন মন্ডল ও বাবু মিয়াকে এক মাস করে এবং আল রাব্বিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে বিপুল টাকা আত্মসাৎ

বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা

রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

হামের উপসর্গে ঝরছে শিশুর প্রাণ, এই মৃত্যুর মিছিলের শেষ কোথায়?

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পাকিস্তানের সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, হতাহত ১০

বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু

বীরগঞ্জের মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

হকারদের তাণ্ডবে রণক্ষেত্র মিরপুর, ডিএনসিসি গাড়িতে আগুন, পুলিশ সাংবাদিকের গাড়ি ভাংচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে