Daily Samadhan
Friday , 17 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 17, 2026 9:36 pm

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলার খাদকুচা এলাকায় পাকিস্তানি বাহিনীর গুলিতে দুইজন নিহত এবং চার শিশুসহ অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পাকিস্তানি বাহিনীর একটি সামরিক কনভয়ের ওপর হামলার পর ওই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের দাবি, উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় সশস্ত্র ব্যক্তি ও পাকিস্তানি সামরিক সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় পাকিস্তানি বাহিনীর নির্বিচার গুলিতে পাশের একটি ফলের বাগানে কর্মরত বুগতি উপজাতির দুই সদস্য নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ডেরা বুগতির পীর কোহ এলাকার বাসিন্দা হায়রান নোথানি বুগতির ছেলে হাদায়। দ্বিতীয় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজন বুগতি উপজাতির শালওয়ানি শাখার সদস্য বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনায় চার শিশুসহ মোট ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কোয়েটায় স্থানান্তর করা হয়েছে।

এর আগে একই দিনে মাস্তুং এলাকায় পাকিস্তানি বাহিনীর একটি বড় সামরিক কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে। তবে ওই হামলায় সামরিক বাহিনীর হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে দাবি করেছে, এতে পাকিস্তানি বাহিনীর ৪৫ জন সদস্য নিহত হয়েছেন এবং এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে এই দাবিরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র : বেলুচিস্তান পোস্ট

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদনই ভুয়া

ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’

কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

বিচারব্যবস্থায় ভোগান্তি কমাতে ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

মেসিকে নিজেদের দলে চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট! স্পোর্টস ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ