Daily Samadhan
Friday , 12 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 12, 2026 8:48 pm

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান নির্ধারিত সময়ের পরিবর্তে আরও পরে আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানান তেহরানের মেয়র আলিরেজা জাকানি। সূত্র: জিও নিউজ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইরান সরকার ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতেই তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে জাকানি বলেন, শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে তেহরান কর্তৃপক্ষ জানিয়েছিল, অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে তারা আশা করছে।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় সাড়ে তিন দশক দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরী

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে অসংখ্য উচ্চশিক্ষিত বেকার রয়েছে: রাষ্ট্রপতি

খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আতঙ্কে পুরো এলাকাবাসী

বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার