Daily Samadhan
Friday , 24 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 24, 2026 6:35 pm

বঙ্গভবন, ঢাকা, ২৪ জুলাই ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে আজ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন।

স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরিত পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, “আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় Autonomic Neuropathy নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও লিখেন “এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

স্বাক্ষরিত/-
মো. সরওয়ার আলম
মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বিজিবি

অধিকার’র আলোচনা সভায় বক্তারা,বাহিনীই যদি দায় স্বীকার না করে,গুমের তদন্ত করবে কে?

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে বিদেশে পালানোর সময় গ্রেফতার

হাসিনাকে ফেরত না দিয়ে ষড়যন্ত্র করছে ভারত: রিজভী

একই পদে দুইজনের এমপিও: রাজারহাটের মুছল্লীপাড়া মাদ্রাসায় বড় জালিয়াতি

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: জাহেদ উর রহমান

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গর্তে থমকে গতি বাড়ছে যানজট-দুর্ঘটনার ঝুঁকি

কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সবজির বাজারে কিছুটা স্বস্তি