Daily Samadhan
Wednesday , 29 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮৩১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 29, 2026 8:32 pm

দেশে চলমান হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮৩১ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৫ জন।

এর মধ্যে হামের উপসর্গে ৭৩৫ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৯ জনে। এ ছাড়া নতুন করে ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২৬ হাজার ৫৪০ জনের।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯ হাজার ৩৬৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ পাঁচ হাজার ১৯৮ জন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত