Daily Samadhan
Friday , 31 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 31, 2026 10:00 am

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার স্তর ‘লেভেল-৩’ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে কমিয়ে ‘লেভেল-২’ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে।

এর ফলে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ দেশ হিসেবে প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে অনুষ্ঠিত ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ইতিবাচক অগ্রগতি এসেছে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।

একই সঙ্গে এ সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে বলেও উল্লেখ করা হয়।

সরকার মনে করে, ভ্রমণ সতর্কতার এ উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ফিলিপাইনের ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

নওগাঁ হাসপাতাল মজুত থাকা স্যালাইন না দেওয়ায় রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণভাবে পালনে এম পি হান্নান এর হস্তক্ষেপ

ভারতের সঙ্গে ১০১ চুক্তির পর্যালোচনা হচ্ছে, স্বার্থবিরোধী হলে বাতিল

কুয়েত প্রবাসীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা

মরিচা ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা

ডিএসসিসি’র নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু