Daily Samadhan
Friday , 14 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 14, 2026 11:42 pm

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে।

তিনি আরও বলেন, এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি। একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যারা এই দেশের জনগণের সঙ্গে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে, হাজারো শহিদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গ্যাস-বিদ্যুতের জন্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সব পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে (বিএনপি) ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়।

এনসিপির আহ্বায়ক বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

অনলাইন জুয়ার ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন হাজার কোটি

নারী ও শিশু নির্যাতন দমন আইন: সুরক্ষা, প্রয়োগ ও অপব্যবহারের বিতর্ক

সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু: বিদ্যুতের কাজ করাতে বাধ্য করার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি স্বজনদের

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

স্টেডিয়ামেই আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের মারামারি!

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা