Daily Samadhan
Friday , 31 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির ব্যবস্থা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 31, 2026 7:57 pm

সংগৃহীত ছবি

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে সে সেরা হলেও, মনের কোণে লুকিয়ে ছিল একটি ছোট্ট আকুতি। কিসকু এক গণমাধ্যমে জানান, যদি তার মায়ের কাছে একটি ফোন থাকত, তাহলে সে তার মায়ের সাথে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারত। কিশোরী ফুটবলারের সেই আবে ছুঁয়ে যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে। মিরপুরে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কিসকুর মায়ের হাতে একটি নতুন মোবাইল ফোন ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সাথে তাঁর স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গণমাধ্যমে কিসকুর আকুতির কথা জানতে পেরে ক্রীড়া প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে বিপত্তি ঘটে যখন জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় আসা কিসকুর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে তাঁর খোঁজ মেলে এবং কিসকুর সেই লালিত স্বপ্ন বাস্তবে রূপ পায়।

কিসকুর মা কাজের সন্ধানে ঢাকায় এলেও এখনো স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি। এই মানবিক বিষয়টি বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তাঁরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে কিসকুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। যেন তিনি একটি স্থায়ী চাকরির মাধ্যমে নিজেকে এবং তাঁর সন্তানকে পারিবারিকভাবে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে কিসকু এখানেই থেমে থাকবে না, সে আরও বহুদূর যাবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও একটি বড় সুখবর ভাগ করে নেন। গত ২৭শে জুলাই জমকালো সমাপনী ও মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর। প্রতিমন্ত্রী জানান, সমাপনীর ঠিক পরের দিনই মাননীয় প্রধানমন্ত্রী কিসকুসহ এই আসরে পুরস্কৃত হওয়া সকল খুদে ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। বর্তমানে পুরস্কৃত সকল ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউল অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, এখনো নিখোঁজ ৪৭৫৭

কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

​জিন্নাত হত্যার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রামে জেলা প্রশাসক কার্যলয়ে বিশাল মানববন্ধন

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা

কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক