Daily Samadhan
Saturday , 1 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
মোজাম্মেল হক
August 1, 2026 6:01 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকল শুক্রবার (৩১জুলাই) বিকেল ৪টায় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ আদর্শ গ্রামের স্বাধীন মাঠে ছাত্র -জনতা স্পেটিং ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

টুর্নামেন্টের উদ্বোধন জেলা যুবদলের অন্যতম সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: আক্কাস আলী।

এ সময় উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সবুজ আলী,ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুব আলম,
পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বীরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক মো: আবু বক্কর সুমনসহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং তিন গ্রামের বিপুলসংখ্যক যুবক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকের করাল গ্রাস, মোবাইল আসক্তি ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যুব সমাজকে নিয়মিত মাঠমুখী হওয়ার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা উপভোগ করতে স্বাধীন মাঠে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয়, সকাল ১০টায় জানাজা

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখলের অধিকার বাবা-মা পাবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

রোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ: সড়কমন্ত্রী

কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর