Daily Samadhan
Sunday , 2 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে এক রাতের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৮

প্রতিবেদক
এ কে পলাশ
August 2, 2026 8:45 pm

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দাউদকান্দি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১ আগস্ট সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় সন্দেহভাজন হিসেবে মোছা. সোনিয়া আক্তার ওরফে রিয়া মনিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত সাড়ে ৮টায় এসআই রবিউল ইসলাম শহিদনগর এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেন।

এছাড়া ২ আগস্ট ভোর সাড়ে ৩টায় এসআই আজিজুল ইসলাম সবজিকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার তিন আসামি-সুমন, আলামিন ও শরীফকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে এসআই আরিফুর রহমান রাত ১টা ২০ মিনিটে উপজেলা গেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামি সজীব ও নাছিরকে আটক করেন।
পরে রাত আড়াইটার দিকে এসআই মো. মনির হোসেন দোনারচর এলাকা থেকে চুরি মামলার আসামি হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে দাউদকান্দি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে ঢাকায় “স্কুল অফ লাইফ “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

ঢামেকে রোগীর চাপ, দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক

আর্জেন্টিনাকে বধ করে বিশ্বসেরা স্প্যানিশ আর্মাডা জয়ের নায়ক তোরেস

নেপালের বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

নেপালের বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

বিএনপি-জামায়াতের শীর্ষ আইনজীবীদের নিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার আটক-১

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০

রূপপুর থেকে সেপ্টেম্বরে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, এসএসসির ফল ২০ জুলাই

ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড: জেলা পর্যায়ে যাবে ১০ মেধাবী শিক্ষার্থী