Daily Samadhan
Wednesday , 1 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের শীর্ষ আইনজীবীদের নিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 8:53 am

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জামায়াতপন্থি শীর্ষ আইনজীবীদের নিয়ে ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটিতে জামায়াতের দুইজন শীর্ষ আইনজীবী ও এনসিপির একজন আইনজীবীকে রাখা হয়েছে।অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে চেয়ারম্যান থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অ্যাডহক কমিটি সদস্যরা হলেন— সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন। তারা সবাই বিএনপিপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।

অ্যাডহক কমিটিতে জামায়াতের দুই আইনজীবী হলেন, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অ্যাডহক কমিটিতে স্থান পেয়েছেন এনসিপির মোহাম্মদ হোসেন লিপু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 4-এর Clause (2)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক বার কাউন্সিল আগামীকাল ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

১৮২টি পুশইনের ঘটনায় ১২৭৫ জনের অবৈধ অনুপ্রবেশ চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফরঃ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন

বাজারে সরবরাহ বাড়লেও চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি

হামলার হুমকি দিয়েও কেন পিছু হটলেন ট্রাম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী

প্রাথমিক শিক্ষক মন্ডলীরাই জাতির নেতা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী