Daily Samadhan
Sunday , 2 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 2, 2026 9:13 pm

দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময়ের মধ্যে তাকে ফেরত আনতে পারবো।রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে পুলিশের সব ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাই আমাদের যে ইউএইর অ্যাম্বাসেডর তার সাথে কথা বলেছে। কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি । এই বিষয়টায় শুধুমাত্র। তাকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে, যেন বেল ক্যান্সেলেশনের জন্য সে পার্সিউ করবে।

তিনি আরও বলেন, খবর পেয়েছি তাকে অন কন্ডিশন তার ইউএই লিভ না করার শর্তে বেল দিয়েছে। কি কি শর্ত আছে- আমি সার্টিফাইড কপিটা যোগাড় করতে বলেছি। আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সিউ করে। সভায় সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। এ সময় রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতি সভা

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

এবার ইউরোপে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়ে বরখাস্ত হলেন ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বীরগঞ্জে পটল চাষে কৃষকের মুখে হাসি

ইরানি সরকারের পতন ঘটাতে ব্যর্থতায় মোসাদের দুই কর্মকর্তা বরখাস্ত

এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ