Daily Samadhan
Monday , 3 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্র্যাব সদস্যদের দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 3, 2026 8:25 pm

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত ২ আগস্ট প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

রোববার ও সোমবার (২ ও ৩ আগস্ট) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষণ দেন সংস্থাটির ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, মিডিয়া সেলের ইনচার্জ ও উপপরিচালক মো. শাহজাহান শিকদার, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো আনোয়ারুল ইসলাম ও স্টেশন অফিসার তালহা বিন জসিম।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মোস্তফা মোহসীন, ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় দ্বিতীয় দিনের মতো দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সার্বিক বিষয়ের ওপর প্রশিক্ষণের সাংবাদিক হোক প্রশিক্ষকদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এরপর সোমবার (৩ আগস্ট) সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের হাতে সনদপত্র তুলে দেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা-ইস্কাফসহ গ্রেপ্তার-৩

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়াবা ও ৪২ কেজি গাঁজা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মামলা ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার