Daily Samadhan
Tuesday , 4 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৭০

প্রতিবেদক
জাবি প্রতিনিধি
August 4, 2026 8:08 pm

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মকবুল হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মকবুল হোসেন বলেন, মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত ৭০ জনের বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এখনো অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন বলে জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের উপস্থিতিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা যায়। জকসু ও ইনকিলাব মঞ্চের নেতারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনের চেষ্টা করলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের বাধা দেন। এরপর দিনভর ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়নসহ ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা। এ ঘটনায় বিক্ষোভ কর্মসূচির ডাকও দেন তারা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানাসহ প্রায় ৭০জন আহত হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার গৌরীপুরে বাস উল্টে ২১শিক্ষার্থী আহত

নাসিরনগর ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

ঢামেকে অত্যাধুনিক মাইক্রোস্কোপ উদ্বোধন (১০ জুলাই) প্রধানমন্ত্রীর সফর

মানবতাবিরোধী অপরাধ কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬১০

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

বিশ্বকাপে বাড়তি কোনো সুবিধা পায়নি আর্জেন্টিনা: মেসি