Daily Samadhan
Monday , 15 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 15, 2026 11:00 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করবো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে অভিযোগ করেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অধিকাংশই দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ দেয়নি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের শাসনব্যবস্থা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে থাকার কথা। কিন্তু বর্তমানে জেলার প্রশাসনিক কার্যক্রম জেলা প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি দাবি করেন।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, তা নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানতে চান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিচারব্যবস্থায় ভোগান্তি কমাতে ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড

লালবাগ আজিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমন কেরানীগঞ্জ এলাকা থেকে শ্যামপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেন 

বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

একের পর এক পরাজয়ে হিমির প্রশ্ন, ‘আর কোন দল সাপোর্ট করব?’

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন