Daily Samadhan
Tuesday , 4 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 4, 2026 8:17 pm

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চাঁদপুরের জুম্মান কীভাবে পৌঁছালেন মার্কিন সেনাবাহিনীতে?

আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে

হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ

দেশে হামে কাড়ল আরও ৪ শিশুর প্রাণ,এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৯৯১, একদিনে আক্রান্ত ৯১৭

ওমান উপকূলে ট্যাংকারে হামলা: ইরানকে দায়ী করলো যুক্তরাষ্ট্র

আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

উপকূল ও নদীতীরবর্তী এলাকার ৬১৫ মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্টগার্ড: কোস্টগার্ড ডিজি