Daily Samadhan
Sunday , 6 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামে কাড়ল আরও ৪ শিশুর প্রাণ,এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৯৯১, একদিনে আক্রান্ত ৯১৭

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 6, 2026 12:09 am

দেশে হাম ও উপসর্গে থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কোমলমতি শিশুরা হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এতে ক্রমেই বাড়ছে স্বজনদের আহাজারি। শোকাহত পরিবারগুলোকে সান্তনা দেওয়ার ভাষাও যাচ্ছে হারিয়ে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ কাড়ল আরও ৪ শিশুর। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯৯১ এ দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে আরও ৯১৭ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। একই দিনে আক্রান্ত হয়েছে আরও ৯১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯১ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

প্রতারক নারীদের ফাঁদে রাশিয়ান সেনাসদস্যরা

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে ‘কঠোর অভিযানে কাউকে ছাড় নয়: কুমিল্লায় গৃহায়নমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

‎বিতর্কিত সেই এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা