Daily Samadhan
Wednesday , 5 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 5, 2026 7:24 pm

আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়। সারা দেশ থেকে রূপালী বাংলাদেশের প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর : গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুষ্টিয়া : কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হয়। সকাল ৯টায় কুষ্টিয়া ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম বার, জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জুলাই যোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সাতক্ষীরা : যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী নানা অর্থবহ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা প্রশাসন ও স্থানীয় সর্বস্তরের মানুষ।

চাঁদপুর : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘বিজয়ের দৌড়’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এ দৌড় প্রতিযোগিতায় কলেজ শিবিরসহ বিভিন্ন শাখার প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে দৌড় শেষ হয়। প্রতিযোগিতা শেষে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

নওগাঁ : শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে নওগাঁয় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এ সময় জুলাই শহীদদের স্মরণে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই যোদ্ধা পরিবারসহ জেলার সব সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন ওসি সুকোমল দেবনাথ, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, সাংবাদিক একেএম জিলানী। এ ছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমুখ।

চুয়াডাঙ্গা : শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যসূচি। এ সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

ফেনী : ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে সকাল ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার, জেলা পরিষদ, এলজিইডি, সড়ক বিভাগ, পৌরসভা, সদর উপজেলা ওজেলা বিএনপি, এনসিপি, ছাত্রদল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ‘আমরা জুলাই যোদ্ধা’ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

রাঙামাটি : ‎জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে নানা রকমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে রাঙামাটি কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ২৯৯-রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। ‎পরে জেলা বিএনপি, জেলা এনসিপিসহ ছাত্র জনতা কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্থবক অর্পণ করেন।

​জয়পুরহাট : নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক এই আন্দোলনের দুই বছর পূর্তিতে বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ড. আবুল কাশেম ময়দানের ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ​সকাল ৯টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমান, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

ছাতক (সুনামগঞ্জ) : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া এবং ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান।

দিনাজপুর : যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুরের জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ : ‘জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

শিবচর : জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ৫ আগস্ট শিবচর উপজেলায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শিবচরের দুই শহীদ নাঈমুর রহমান ও হৃদয়ের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদ নাঈমুর রহমানের পিতা এবং শহীদ হৃদয়ের বড় বোন উপস্থিত ছিলেন।

চাঁদপুর : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০টায় শহরের ওয়াবদাগেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে র‍্যালিটি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। র‍্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান।

সাতক্ষীরা : ​যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী নানা অর্থবহ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় সর্বস্তরের মানুষ। ​তবে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের একপর্যায়ে জেলা জামায়াতের আমীর উপদাক্ষ শহিদুল ইসলাম মুকুল জুতা পায়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সর্বমহলে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জামাতের আমির শহিদুল ইসলামের ফোনে ফোন দিলে তিনি রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎দিনাজপুর : ‎দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ‍্যুত্থান দিবস পালিত হয়েছে। ‎দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজর আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, থানার ওসি সাইফুল।

নাটোর : নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, তুলে ধরবেন ‘সত্য’

মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে মাননীয় সংসদ সদস্য এবং নওগাঁ জেলার পুলিশ সুপারের মতবিনিময় সভা

শতভাগ বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

সাবেক আইজিপি ড.এম. এনামুল হক আর নেই