Daily Samadhan
Tuesday , 13 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 13, 2026 7:35 pm

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

আজ বুধবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ব়্যালি ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে ব়্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দুর্যোগ মোকাবেলা মহরা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মহরা শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম  সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান এমপি ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রিয় শেখ হাসিনাকে’ দেশে ফেরার ‘অনুরোধ’ সোহেল তাজের

মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী

এইচআইভি প্রতিরোধে মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; ধোলাইপাড়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

একাত্তরের ভূমিকা পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন