Daily Samadhan
Wednesday , 5 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 5, 2026 7:53 pm

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সাবেক যুগ্ম সচিব জগলুল পাশাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যও দিয়েছিলেন অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসিনা সরকারের আমলে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুতকারক ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেন এই সাবেক সচিব।

ডিবি সূত্র জানায়, তিনি কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার রাতে বিমানযোগে ঢাকায় ফিরছিলেন। ওই সময় তাকে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত নয়টার দিকে গ্রেফতার করা হয়।জানা গেছে, জগলুল পাশার বিরুদ্ধে গুলশান থানার একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ঈগল হান্ট সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী

কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেপ্তার

ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী

হামের উপসর্গে একদিনে আরো ৫ শিশুর মৃত্যু

মসজিদে জঙ্গি সন্দেহে আটক ১২ জন তিন দিনের রিমান্ডে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন

সালমান শাহ হত্যা মামলায় খল-অভিনেতা ডন আটক

মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে ২জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান