Daily Samadhan
Thursday , 6 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 6, 2026 8:45 pm

সরকার পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুইজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিস জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার পর এ পদায়ন করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সরকারি এই রদবদলের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পন্ন হলো।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইড থেকে সরানো হলো প্রজ্ঞাপন,নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবাই বাদ

দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর

পদ স্থগিত উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন

আওয়ামী লীগ আমলের প্রকল্পে জনস্বার্থ প্রাধান্য পায়নি : বিদ্যুৎমন্ত্রী

অসৌজন্যমূলক আচরণের কারণে,দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দীর্ঘদিনের রাজনীতিতে যা পাইনি, এবার তা পেলাম : বিএনপির এমপিকে আওয়ামী লীগ নেতা