Daily Samadhan
Friday , 11 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ২

প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি
September 11, 2026 5:23 pm

ময়মনসিংহ নগরীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৭ বছর বয়সের এক শিশু।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর মুক্তাগাছা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার সোহাগ (২৮) ও সোনিয়া আক্তার (২৫)। আহত সাজিদ নিহতদের সোনিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারী দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে সোনিয়া নামে এক নারীর মৃত্যু হয়। আহত অবস্খায় সোহাগ নামে এক পুরুষ ও সাজিদ (৭) নামে শিশুকে হাসপাতালে নিয়ে আসলে দুপুরের পরে চিকিৎসাধীন অবস্থায় পুরুষটি মারা মারা যায়। গুরুতর ৭ বছর বয়সী শিশুকে সাজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ফুলবাড়িয়া থেকে যাত্রীবাহি সিএনজি ময়মনসিংহের দিকে আসছিল। সিএনজিটি মুক্তাগাছা বাইপাস আসতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী সোনিয়া আক্তার মারা যায়। এতে সোনিয়ার ছেলে সাজিদ ও সোহাগ নামে আরও একজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে সোহাগ মারা যায়। অপরদিকে শিশু সাজিদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ট্রাক-সিএনজি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। অপর এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতা আটক

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ

গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে

বিলম্বিত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী