Daily Samadhan
Friday , 7 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের বিষয়ে আমরা নমনীয় ছিলাম, এখন আর সুযোগ নেই: প্রতিমন্ত্রী

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
August 7, 2026 8:04 pm

সাকিব আল হাসান দেশে ফেরার বিষয়ে বর্তমান সরকার থেকে কোনো সহযোগিতা পাননি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তবে সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি অস্বীকার করেছেন।

শুক্রবার সাকিব আল হাসানের সাক্ষাৎকার প্রকাশের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়ে আমরা নমনীয় ছিলাম। সে যদি খেলার জন্য দেশে আসতো, তাহলে আমরা তার বিষয়ে নমনীয় হয়ে সব দেখতাম। সেভাবেই বিষয়টির ওপর আমাদের দৃষ্টি ছিল। কিন্তু বর্তমান অবস্থায় এখন আর তা সম্ভব নয়।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব
অসহযোগিতার অভিযোগের বিষয়ে আমিনুল হক বলেন, ‘এখানে অসহযোগিতার কিছু নেই। আমি বারবারই বলেছি, সাকিবের বিষয়টি নমনীয় হয়ে দেখা হবে। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যেন আইনি প্রক্রিয়াগুলো নমনীয়ভাবে চলে। এরপরও অসহযোগিতার কিছু দেখতে পাইনি। এছাড়া সাকিব তো দেশে ফিরে আইনি লড়াইয়ে নামেননি।’

তবে বর্তমানে রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘যে স্বৈরাচারের সঙ্গে আছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। সে পুরোপুরি একজন রাজনীতিবিদ হিসেবে অবস্থান নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। সেভাবে দেখছিলাম। এখন আর নমনীয়তার কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে লড়াই করতে হবে।’

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রিয়াদ বিমানবন্দরের ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

ভাঙ্গুড়ায় থানা ঘেরাও করে ছাড়িয়ে নিল আটক যুবলীগ নেতাকে

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

এটি বিরল নয়, দেশে বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান

ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট