Daily Samadhan
Friday , 18 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
September 18, 2026 8:01 pm

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেপাশাই বয়েজ ক্লাবের উদ্যোগে দেপাশাই বড়পাড়া খেলার মাঠে ব্যতিক্রমী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় গাজীরচট একাদশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মানিকগঞ্জ একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দেপাশাই বয়েজ ক্লাবের সভাপতি ও মাইটিভির সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলা শেষে সভাপতির বক্তব্যে আব্দুর রশিদ তুষার বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বর্তমানে অনেক যুবক খেলাধুলা থেকে দূরে থাকায় মাদকের বিস্তার বাড়ছে। মরণব্যাধি মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে।”

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও দূরে রাখতে সহায়তা করে। তাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।দ

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নো আর্জেন্টিনা, নো ব্রাজিল: বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

টিকা নিতে অনাগ্রহে হামের বিস্তার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে আপিল, শুনানি ১৭ নভেম্বর

সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির অংশগ্রহণ,ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান

বীরগঞ্জে পটল চাষে কৃষকের মুখে হাসি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান