Daily Samadhan
Monday , 10 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 10, 2026 8:16 pm

গত ১ আগস্ট ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা সালামবাজারে শিমুলঘর ও ধরমন্ডল গ্রামের মধ্যে অনুষ্ঠিত হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে।

আজ ১০ আগস্ট খান্দুরা সালামবাজারে অনুষ্ঠিত বিচার-সালিশে সভাপতিত্ব করেন ১০নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। তাঁর সভাপতিত্বে উভয় পক্ষের বক্তব্য, পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিষয়টির সুন্দর ও শান্তিপূর্ণ নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সালিশে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সোহাগ, ছাতিয়াইন ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মেম্বার, নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সফিক, চাপরতলা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ পারভেজ মাস্টার, সদ্য অবসরপ্রাপ্ত ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামরুল হাসান মাস্টার, বিএনপি নেতা শেখ মোঃ ফরাস উদ্দিন সেলিম, বিশিষ্ট সমাজ সেবক শেখ নজরুল ইসলাম বিলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের মাননীয় এমপি এস এম ফয়সল সাহেবের ছাতিয়াইন ইউপি উন্নয়ন কমিটির প্রতিনিধি ও যুবদল নেতা মোঃ বিলাল মিয়া, আনন্দ টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি মোঃ রাকিব উদ্দিন লস্কর এবং দৈনিক মানবকণ্ঠের মাধবপুর উপজেলা প্রতিনিধি এম এ কাদের।

সালিশে খান্দুরা গ্রামের কমিটির সদস্যবৃন্দ, শিমুলঘর ও ধরমন্ডল গ্রামের খেলোয়াড়বৃন্দ, সমাজসেবক, গ্রাম্য সালিশানগন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
খেলাধুলা হোক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন—বিভেদ বা সংঘাতের কারণ নয়।

শিমুলঘর, ধরমন্ডল ও খান্দুরাসহ সকল মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকুক—এই প্রত্যাশা সবার।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

রাজারহাটে ২০০ কৃষকের মাঝে সার বিতরণ, বাকি ২০০ জন পাবেন আগামী কাল

এবার ইউরোপে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

ভারতের ভূখণ্ডে ঢুকেছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা!

বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ: ট্রাম্প

হাসিনার প্রত্যর্পণ না হলে ভারতের সঙ্গে সম্পর্ক গ্রহণযোগ্য নয়: নাহিদ

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফরঃ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন