Daily Samadhan
Tuesday , 11 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৬ মাসে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 11, 2026 10:47 pm

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই-২০২৬ মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অভ্যন্তরীণ স্থানে পরিচালিত অভিযানে সর্বমোট ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার থান কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গহনা এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিক্স সামগ্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া উদ্ধার করা হয়েছে ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০টি মোবাইল যন্ত্রাংশ এবং ২০ হাজার বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি।

খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে ৭১ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড, ৩ হাজার ৭০০টি চশমা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ১২ হাজার ৪৮৬ কেজি সার এবং ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল।

জব্দ হওয়া অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ৩৬৭ লিটার ভোজ্য তেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও মবিল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ, ৯ পিস কষ্টি বা বেলে পাথর।

অভিযানে বিভিন্ন যানবাহনও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি দেশি ও বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ এবং ৭টি অন্যান্য অস্ত্র।

একই সময়ে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৮ হাজার ৬৮২ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট।

বিজিবি আরও জানায়, জুলাই মাসে সীমান্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি নাগরিক, ৩ জন ভারতীয় নাগরিক এবং ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও গোয়েন্দাভিত্তিক ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু,

কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার

রাজধানীতে বসছে দেশের সবচেয়ে বড় সুগন্ধি মেলা: ৩৫ ব্র্যান্ডের বিশেষ আয়োজন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অটোরিকশায় ২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-১

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি

আরএসএফ’র প্রতিবেদন,জুন মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

দূতাবাসে ই-মেইলে হুমকি ভুয়া গ্রুপের কাজ, সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি

রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাঁচানো গেলো না বাসের ধাক্কায় আহত মাসুদকে ২০ দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু