Daily Samadhan
Monday , 12 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বসছে দেশের সবচেয়ে বড় সুগন্ধি মেলা: ৩৫ ব্র্যান্ডের বিশেষ আয়োজন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 12, 2026 3:54 pm

সুগন্ধিপ্রেমীদের জন্য রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাগরেন্স এক্সিবিশন বা সুগন্ধি মেলা। আগামী শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) গুলশান লিংক রোড সংলগ্ন গুলশান-১-এর এলিট কনভেনশন হলে দুই দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।

আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য কোনো প্রবেশমূল্য রাখা হয়নি, অর্থাৎ মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এবারের আয়োজনে দেশি-বিদেশি মোট ৩৫টি ব্র্যান্ড ও এক্সিবিটর অংশ নিচ্ছে। মেলায় প্রদর্শিত ও বিক্রয় হতে যাওয়া সুগন্ধির তালিকায় থাকছে বিশ্বমানের ডিজাইনার পারফিউম, এক্সক্লুসিভ নিশ পারফিউম, আর্টিসানাল ব্লেন্ড, ইনস্পায়ার্ড পারফিউম এবং ন্যাচারাল ও সিন্থেটিক আতর। এছাড়া এমন কিছু দুর্লভ ফ্র্যাগরেন্সের সংগ্রহ থাকবে, যা সাধারণত সাধারণ বাজারে সচরাচর পাওয়া যায় না।

মেলায় আসা সুগন্ধিপ্রেমী ও সাধারণ ক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা বৈচিত্র্যময় অভিজ্ঞতা। প্রতিটি স্টলেই থাকবে ‘ফ্রি স্নিফিং স্টেশন’, যার মাধ্যমে দর্শনার্থীরা বিনামূল্যে বিভিন্ন সুগন্ধির ঘ্রাণ পরখ করতে পারবেন

শুধু সুগন্ধি দেখাই নয়, মেলায় থাকছে দর্শনার্থীদের নিজেদের পছন্দমতো নিজস্ব ঘ্রাণ বা পারফিউম তৈরির বিশেষ সুযোগ। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সরাসরি আড্ডার সুযোগ, ফুড জোনে বৈচিত্র্যময় খাবারের আয়োজন এবং বিভিন্ন স্টল থেকে ফ্রি গিফট বা উপহার পাওয়ার সুযোগ।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে অভিমত নগর পরিকল্পনাবিদদের, তাৎক্ষণিক চিকিৎসা সমাধান নয়, ডেঙ্গু-হাম মোকাবিলায় দরকার দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ

সংসদে স্পিকার ‘আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’

ভোগনগরে ইউপি নির্বাচন সামনে রেখে রুহুল আমিন বাবুর মতবিনিময় সভা

ডেঙ্গু: গত ২৪ ঘন্টায় মৃত্যু ২, আক্রান্ত ৬৭২

ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ২

মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল?

কে হচ্ছেন রাষ্ট্রপতি

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিক ভাবে বাঁচলেন যাত্রীরা