Daily Samadhan
Wednesday , 12 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদী প্রতিনিধি

প্রতিবেদক
নরসিংদী প্রতিনিধি
August 12, 2026 5:43 pm

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের এক বিশেষ অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাসলাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের ফলে গত ৫ বছরে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ, রৌশন আক্তারকে ৪০ হাজার, মো. মুসলেম মিয়াকে ১ লাখ এবং মুক্ত বেগমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমারজেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এই অভিযান চালানো হয়। বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, এসব বাড়ির মালিকরা কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে নিজেরাই গোপনে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় ৫ বছর ধরে তারা এই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বিশাল আর্থিক ক্ষতিসাধন করেছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি

বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৮ জনকে অব্যাহতি

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু

কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা-ইস্কাফসহ গ্রেপ্তার-৩

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন