Daily Samadhan
Monday , 13 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বরিশাল ব্যুরো
July 13, 2026 8:50 pm

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পথে স্কুলশিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাস-সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছিলেন। তাদের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে তার গাড়িবহর থামানোর নির্দেশ দেন। গাড়ি থেকে নেমে তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের অনুরোধে প্রধানমন্ত্রী নিজেই তাদের সঙ্গে সেলফি তোলেন। পরে তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।

শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি তাদের সঙ্গে সেলফি তুলেছেন এবং ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত।

উল্লেখ্য, তারেক রহমান রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সোমবার বরিশাল সফর করেন। সফরসূচি অনুযায়ী তিনি গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার সাগরদী খালপাড়েও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে

বাংলাদেশের প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ দিতে পারছেন না’

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড এবং ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রোকৌশলীদের: মাহ্‌দী আমিন

বরিশালের পথে প্রধানমন্ত্রী

কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার

বীরগঞ্জে এক একর ১২ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, তুলে ধরবেন ‘সত্য’

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক